প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর সিলেটের গোলাপগঞ্জে হামলার শিকার হয়েছে। এ হামলায় এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এনসিপি নেতারা দাবি করেছেন যে হামলায় অন্তত চারটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জের পাঁচমাইল এলাকায় তাদের গাড়ি হামলার শিকার হয়। গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাটের দিকে যাত্রা করছিল।
এনসিপির সিলেট জেলা সদস্যসচিব কামরুল আরিফ হামলার ঘটনার বর্ণনা দিয়ে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের গাড়িবহর পাঁচমাইল এলাকায় পৌঁছালে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল গাড়িবহরের গতি রোধ করে। রড ও দেশি অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এ সময় আমার গাড়ি, সারজিস আলম, আতিফ মুজাহিদ ও ডা. মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা বেরিয়ে এলে আমাদের ওপর ধাক্কাধাক্কি ও হামলা চালায়। তাদের হামলায় যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল আঘাতপ্রাপ্ত হন। তিনি চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।’
হামলার পর নিরাপত্তার অভাবে তারা ফিরে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় এবং সেখানে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় আমরা বাধ্য হয়ে ফিরে এসেছি। এখন সার্কিট হাউসে আছি।’
এদিকে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেছেন যে তাদের ওপর দুই দফায় হামলা হয়েছে। তিনি দাবি করেছেন, পাঁচমাইল বাজারের আগে তাদের ওপর গোলাপগঞ্জে হামলা হয়। তিনি তার দুই ফেসবুক পোস্টে এ দাবি করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন