প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় সংশোধন এনে ভোটকক্ষ নির্ধারণে ভোটারের সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশোধিত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী, গড়ে দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। এর পাশাপাশি সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে।
নীতিমালাটি আরও উল্লেখ করেছে, উপনির্বাচনে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। প্রয়োজনে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন কক্ষ (সিক্রেট বুথ) স্থাপন করা যাবে।
এর সাথে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের জন্য ওয়ার্ডের সীমানার মধ্যে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে একাধিক ভোটকেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
এর আগে নীতিমালায় সাধারণ নির্বাচনে ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ এবং উপনির্বাচনে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণের বিধান ছিল। সংশোধিত নীতিমালায় এ সংখ্যা বাড়ানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন