প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপি, আট দিনের সরকারি সফরে বরগুনা ও বরিশাল যাচ্ছেন। এই সফরটি ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। সফরের সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, প্রশাসনিক মতবিনিময় সভা, সামাজিক কর্মকাণ্ড এবং দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত চিফ হুইপের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত সফরসূচি থেকে এই তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর বুধবার সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে বরগুনার পাথরঘাটার উদ্দেশে যাত্রা করবেন চিফ হুইপ। পিরোজপুর ও বামনায় সংক্ষিপ্ত বিরতি শেষে, বামনার ডৌয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফরকালে বরগুনা সার্কিট হাউসে অবস্থান করবেন।
সফরের বিভিন্ন পর্যায়ে, বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা পরিষদে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এছাড়াও, বিভিন্ন উন্নয়নকাজ ও নবনির্মিত অবকাঠামোর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাঁর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য সরকারি ত্রাণ সহায়তার বরাদ্দপত্র বিতরণ করবেন তিনি। তাছাড়া, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, অসচ্ছল পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং রায়হানপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।
সফরসূচিতে নিহত ও নিখোঁজ জেলেদের পরিবারের পাশাপাশি মৎস্যজীবীদের মধ্যে চাল বিতরণের কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় বরগুনা ও পাথরঘাটার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন চিফ হুইপ। বামনা ও বেতাগীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী সভায় প্রধান অতিথি হিসেবেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
এছাড়া, বরগুনা ও আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে তাঁর।
সফরের শেষ দিন ২১ অক্টোবর বুধবার বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। ওই দিন রাতে ঢাকায় সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তাঁর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন