প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুরে এসআরবি অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে এসআরবি’র দল ঘটনাস্থলে পৌঁছালে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন।
এ সময় হবিগঞ্জের বাহুবল থানার রশিদপুর এলাকার বাসিন্দা পাকলু কলের ছেলে রাজু কল (৩২), একই এলাকার লক্ষন কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মন্টু তাতীর ছেলে হৃদয় তাঁতী (২৫)কে আটক করা হয়। আটককৃতদের কাছে ৫০ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের কোটে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন