প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস সড়কের মাঝে উল্টে যায়। এই ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের মালিখিল থেকে গৌরীপুর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের ওই বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে চালকের অসচেতনতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
হাইওয়ে পুলিশ এবং গৌরীপুর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে চেষ্টা চালান। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় আনুমানিক ১০/১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর আশঙ্কাজনক অবস্থার খবর পাওয়া যায়নি। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় ১০/১৫ যাত্রী আহত হলেও কেউ নিহত হয়নি। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন