প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার দোহার উপজেলার বিশেষ অভিযানে থানা পুলিশ মুকুল হোসেন (২৪) ও সুমিত সূত্রধর (২০) নামে দুই যুবককে আটক করেছে। তাদের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেছে এবং তারা অনলাইন জুয়ায় জড়িত বলে পুলিশের তথ্য প্রকাশ করেছে।
আটককৃতদের মধ্যে মুকুল হোসেন মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অনলাইন জুয়ার কার্যক্রমে সম্পৃক্ত বলে জানা গেছে। সোমবার (২ নভেম্বর) রাতে জয়পাড়া পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মুকুল হোসেন দক্ষিণ জয়পাড়া এলাকার মনির হোসেনের ছেলে এবং সুমিত সূত্রধর একই এলাকার স্বপন সূত্রধরের ছেলে। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন এর নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল), মোঃ শামীম হোসেনের সহযোগিতায় এবং দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই সুমন সরকার, এসআই হামিদুর রহমান ও এএসআই আব্দুল মালেকসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
দোহার থানার এসআই সুমন সরকার জানান, আটক মুকুল হোসেন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগও রয়েছে। এছাড়া, তিনি বিভিন্ন সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় যুক্ত করার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃত মুকুল হোসেন ও সুমিত সূত্রধরের বিরুদ্ধে মাদক ও জুয়া সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ কারবার ও বিস্তার রোধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন