প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জেলায়। সোমবার দুপুর পর্যন্ত, জেলায় মোট ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা জেলা শহরের হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এর মধ্যে ১ হাজার ৮৫৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ঘটেছে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজে ৫ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১০ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ৫ জন, ঘাটাইলে ৩ জন, মধুপুরে ৫ জন এবং ধনবাড়ীতে ৩ জন ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে জুলাই মাস থেকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। জুলাই মাসে ১২৩, আগস্টে ৩২৯, সেপ্টেম্বরে ৯৩৩ এবং চলতি মাসের অক্টোবরের ১২ তারিখ পর্যন্ত ৫০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেছেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতন হওয়া প্রয়োজন এবং ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে ডেঙ্গু বিস্তার করতে না পারে। তিনি আরও বলেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। বেশিরভাগ রোগী চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসা গ্রহণ করতে পারেন। আতঙ্কিত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি না হলে যাদের প্রয়োজন তাদের মানসম্মত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন