প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রতিটি মানুষের সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠা প্রয়োজন। যদি প্রতিটি নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করে, তবে রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।
সোমবার (২৭ জুলাই) ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গে আরো বলেন, ২০ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল হতে হবে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি নিজের কর্তব্য পালন করতে হবে।
তিনি সরকারের আন্তরিকতায় জনগণের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করেন এবং বলেন, নারী ও শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে। মাদক নিয়ন্ত্রণের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছে এবং এর শয্যাসংখ্যা ২৫০ থেকে ৬৭০-এ উন্নীত করা হয়েছে। হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও দাবি করেন, চীনের সহযোগিতায় যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে একটি শিক্ষার্থী প্রতিনিধি দল চীন সফর করেছে, তারা দেশে ফিরে ঠাকুরগাঁওয়ে এসে সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন