প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ (আলিম) শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১২ নভেম্বর থেকে। এই কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব আলিম পর্যায়ের মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে যে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর কাজ আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইট [xiclassadmission.gov.bd (https://xiclassadmission.gov.bd)-এ প্রবেশ করতে হবে। এরপর প্রতিষ্ঠানের নিজস্ব ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠাতে হবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়, তবে পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার বোর্ড নেবে না। তাই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন