প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোংলা ও রামপালের এলাকায় অনগ্রসর জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এখানে লবণাক্ততার কারণে আগের মতো ধান এবং মাছ উৎপাদন হচ্ছে না।
নারীদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিকল্প কর্মসংস্থান না থাকার কারণে এই অঞ্চলে বেকারত্ব এবং দরিদ্রতা বেড়ে যাচ্ছে। তাই, এখানকার শিক্ষিত তরুণ-তরুণীদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই মোংলা এবং রামপালের ৫০ জনকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন মহিলা কলেজের অডিটোরিয়ামে মোংলা ও রামপালের অনগ্রসর জনগণের দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি সেমিনারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই সেক্টর বিশাল আকারে রূপ নিয়েছে। বর্তমানে প্রায় দেড় কোটি মানুষ বিদেশে কর্মসংস্থান করার ব্যবস্থা করে নিয়েছে।
এছাড়া, প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিদেশে পাঠানো আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার আজ বাস্তবায়নের পথে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।
এ সময় সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ মাজহারুল হোসেন খান, বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন