প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি ১ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।
সভায় বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে জনসাধারণকে সেবা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গ্রাম পুলিশের নিয়মিত কার্যক্রম তদারকি এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুর রহমান গ্রাম পুলিশ সদস্যদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান। সভায় বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন