প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ২ অক্টোবর, ২০২৬ : নতুন স্বপ্নের সঙ্গে হাতে নিয়োগপত্র নিয়ে সাতক্ষীরায় কর্মজীবন শুরু করলেন ১৯০ জন নবনিযুক্ত সহকারী শিক্ষক। শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তারা যোগদানপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। নতুন কর্মজীবনের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।
যোগদান শেষে বিভিন্ন উপজেলার নবনিযুক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের জন্য উপজেলা পর্যায়ে ৪ থেকে ৮ অক্টোবর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়নের আদেশ দেওয়া হবে। পরদিন ১২ অক্টোবর তারা নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করবেন। নতুন শিক্ষকদের যোগদানের ফলে জেলার প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো ১৯০ জন নতুন শিক্ষক।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১৯০ জন সহকারী শিক্ষক স্বশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে হাজির হয়ে যোগদান করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের হাত ধরেই বিদ্যালয়গুলোতে শিশুদের পাঠদান ও ভবিষ্যৎ গড়ার নতুন অধ্যায় শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন