প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকায় স্থানীয় বিএনপি ও এলাকাবাসী মাদকসহ একজন কে আটক করে পুলিশকে খবর দেয়। পরে দীঘিনালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন রশিকনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম সোহরাব। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয় বিএনপি ও এলাকাবাসীকে ধন্যবাদ। এলাকাবাসী সোচ্চার হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন