প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা, ৩০০ পরিবার পেয়েছে ত্রাণ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান দাঁড়িয়েছেন।
সাম্প্রতিক সময়ে আসা প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে বৃহস্পতিবার খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
ছাত্রদল নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম হয়েছে। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে ছাত্রদলের নেতারা এগিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন, পাশাপাশি দুর্যোগ-পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান মন্তব্য করেন, "ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের পাশে থাকবে।"
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন