প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হয়েছেন। বর্তমানে তিনি সিনেমার রুপালি পর্দার কোলাহল থেকে অনেকটাই দূরে অবস্থান করছেন। মাতৃত্ব এবং নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গেছে।
সন্তান জন্মের পর একজন মায়ের শরীরে পরিবর্তন আসা একটি স্বাভাবিক ঘটনা। তবে রুপালি পর্দার তারকাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একটি অংশ সেই স্বাভাবিকতা মেনে নিতে নারাজ।
সম্প্রতি, স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়ে ক্যাটরিনা কাইফ ঠিক এমনই এক অনভিপ্রেত অভিজ্ঞতার সম্মুখীন হন। সন্তান হওয়ার পর ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে কঠোর বডি শেমিংয়ের শিকার হন তিনি।
তবে, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এই কঠিন পরিস্থিতিতে তার ভক্ত-অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন। এমনকি, আরেক বলিউড তারকা হৃতিক রোশানও নীরব সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনার বডি শেমিংয়ের বিরুদ্ধে একটি আবেগঘন পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন— ‘ক্যাটরিনা একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং জনপ্রিয় তারকা।’ তিনি আরও বলেন, ‘বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন কিংবা মাতৃত্বের চিহ্ন কখনো কারো ব্যর্থতা হতে পারে না।’
হর্ষবীরের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিকের নজরে আসার পর তিনি এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তবে, পোস্টে কোনো মন্তব্য করেননি এই অভিনেতা।
উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘ব্যাং ব্যাং’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ ও হৃতিক রোশান। ছবিটি বক্স অফিসে ভালো আয় করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন