প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাঁজাসহ আটক ১, পরোয়ানা ও বিভিন্ন মামলায় গ্রেফতার আরও ১১ জন
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোট ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত গত ১৭ নভেম্বরের বিশেষ আভিযানিক সাফল্যের তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন স্থানে চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার সম্পন্ন করে।
পুলিশের অভিযানিক তথ্য অনুযায়ী, অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় চারজন, বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজন এবং অন্যান্য আইনে একজনকে গ্রেফতার করা হয়।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মোট ১২ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন।
বরিশাল মহানগরীতে মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, নগরীর কোথাও মাদক সংক্রান্ত তথ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের খবর থাকলে বরিশাল মহানগর পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন