প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান ও ওমানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার ফলে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে পুনরায় খোলার সম্ভাবনা নেই।
তবে, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি ভিত্তি তৈরি হয়েছে। শনিবার ইরানের একটি সূত্র আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, এই সমঝোতা হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে কিনা, তা নির্ভর করছে তেহরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র মেনে নেয় কিনা তার ওপর।
এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথটি বন্ধ থাকবে।
ইরানের গণমাধ্যমগুলো আলোচনা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে।
সূত্রগুলো আরও উল্লেখ করেছে, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। প্রণালিটি কবে খুলবে, তা যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং ইরানের মূল্যায়নের ওপর নির্ভর করবে।
ইরান-ওমানের নতুন নৌপথের সমঝোতা
হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে।
এই প্রস্তাবিত নৌপথটি পুরোপুরি ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ইরানের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকে উপসাগরীয় দেশগুলোকে এ বিষয়ে জানানো হতে পারে।
তবে, ইরান স্পষ্ট করেছে যে, ওমানের সঙ্গে এই সমঝোতার অর্থ তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া নয়।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির বড় একটি অংশের জন্য ব্যবহৃত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন