প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের মণিরামপুরে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বর সালাউদ্দিন উদ্দিন সোহাগের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বর সালাউদ্দিন উদ্দিন সোহাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামে অবস্থিত।
মঙ্গলবার হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সাথে তার বিয়ে অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের পর বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে সালাউদ্দিনের ফুফাতো ভাই বাঁধন মোটরসাইকেলটি চালিয়ে বিয়েবাড়িতে পৌঁছান। বর সালাউদ্দিন ছিলেন বরের গাড়িতে।
বরের মামা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, বিয়ে বাড়ির সামনে অন্য গাড়ির পাশে মোটরসাইকেলসহ পাঁচ-ছয়টি মোটরসাইকেল রাখা হয়েছিল।
বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেখা যায় মোটরসাইকেলটি সেখানে নেই। আশপাশে খোঁজ করেও মোটরসাইকেলের সন্ধান পাওয়া যায়নি। এরপর তিনি ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন।
সেলিম জাহাঙ্গীর বলেন, মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হোসেনকে জানানো হয়। তিনি জানান, বুধবার (২১ অক্টোবর) বউভাতের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
এদিকে, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন জানিয়েছেন, এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন