প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে, যা হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "হাত ধোয়ার নায়ক হোন।"
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. খাদিমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল হাসান তুহিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে, এম, শামীম রেজা, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বাংলা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি (ডিজিটাল) ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু।
এছাড়া সাংবাদিক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সুস্থ থাকার জন্য এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কোন বিকল্প নেই। বক্তারা শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য পরিবার, বিদ্যালয় এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন