প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুরু করার দাবি এবং পরীক্ষার রুটিনে যৌক্তিক বিরতি রাখার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে একটি পরীক্ষার্থী দলের দ্বারা।
১৯ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশ কিছু পরীক্ষার্থী শিক্ষাবোর্ডে যান। পরীক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে বলেন, তারা যত দ্রুত সম্ভব পরীক্ষা শুরু করতে চান এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ঘটে যাওয়া প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ড অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও সরকারি সিটি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা তাদের দাবি নিয়ে এসেছিলেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন