প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও হাই-ভোল্টেজ লড়াই ভারত-পাকিস্তান দ্বৈরথ আবারও নতুন ইতিহাস গড়ার পথে। ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোট তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। নতুন টুর্নামেন্ট ফরম্যাটের কারণে এই সম্ভাবনা তৈরি হয়েছে।
আইসিসির নির্ধারিত সূচি ও গ্রুপ বিন্যাস অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আয়োজক জিম্বাবুয়ে এবং একটি কোয়ালিফায়ার দলের সঙ্গে ‘গ্রুপ এ’-তে অবস্থান করছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে, ‘গ্রুপ বি’-তে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং অপর একটি কোয়ালিফায়ার দল।
গ্রুপ পর্বেই প্রথমবার ভারত-পাকিস্তান লড়াই প্রত্যক্ষ করবে ক্রিকেটবিশ্ব। আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।
তিনবার সাক্ষাতের সমীকরণ:
২০২৭ বিশ্বকাপটি ১৪টি দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রুপ পর্বের শেষে উভয় গ্রুপের সেরা তিনটি দল এবং দু'টি গ্রুপের মধ্যে তুলনামূলক ভালো রানরেট বা পয়েন্ট থাকা চতুর্থ দলটি উন্নীত হবে 'সুপার ৭' পর্বে।
১. প্রথম সাক্ষাৎ: ১০ অক্টোবর, জোহানেসবার্গে (গ্রুপ পর্ব)।
২. দ্বিতীয় সাক্ষাৎ: যদি দুই দলই গ্রুপ পর্ব পার করে 'সুপার ৭' পর্বে ওঠে, তবে ৭ নভেম্বর কেপটাউনে রাউন্ড-রবিন লিগে আবার মুখোমুখি হবে তারা।
৩. তৃতীয় সাক্ষাৎ: 'সুপার ৭' পর্বের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। ভাগ্য ও ফলাফলের ওপর ভিত্তি করে সেমিফাইনাল বা ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে পারে দুই দল।
শুধু বিশ্বকাপই নয়, ২০২৭ সালটি ক্রিকেটপ্রেমীদের জন্য ভারত-পাকিস্তান লড়াইয়ের এক মহা-উৎসব হতে চলেছে। বিশ্বকাপের প্রায় পাঁচ মাস আগে এশিয়া কাপেও কমপক্ষে দুই থেকে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। সব মিলিয়ে ২০২৭ সালেই দেখা যেতে পারে চার থেকে ছয়টি ভারত-পাকিস্তান রোমাঞ্চকর লড়াই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন