প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) একটি ঘটনা-অধ্যুষিত ম্যাচ উপহার দিল। শুরুতে পিছিয়ে যাওয়ার পর লিওনেল মেসির গোলে এগিয়ে গেল ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে ফিলাডেলফিয়া ইউনিয়ন সমতা ফেরায়।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা দেখা দেয়। ফিলাডেলফিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই কাভান সুলিভান ও রোনান সুলিভান লাল ও হলুদ কার্ড পান। শেষ পর্যন্ত দুই দল ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে।
সুবারু পার্কে ম্যাচের ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ২১ মিনিটে মেসির সহায়তায় দানিয়েল পিন্টার গোল করে মায়ামিকে সমতায় ফেরান।
৫ মিনিট পরই আসে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ফিলাডেলফিয়ার বক্সে মার্কিংয়ে রাখা একজনকে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি।
এরপর আকাশের দিকে তাকিয়ে বাবাকে স্মরণ করেন। সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন।
গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। এরপর এটিই মেসির প্রথম গোল এবং এবারের এমএলএস মৌসুমে ১৩তম গোল। এই গোলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি প্রতিযোগিতামূলক অবস্থায় চলে আসেন।
শীর্ষে থাকা পেতার মুসা তার চেয়ে মাত্র ১ গোলে এগিয়ে আছেন।
৫৮ মিনিটে নিল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। পরে মিলান ইলোস্কির একটি গোল অফসাইডের কারণে ভিএআরে বাতিল করা হয়।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছায়। ফিলাডেলফিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ আগে কাভানের বড় ভাই কুইন সুলিভান হলুদ কার্ড পান।
এ ম্যাচে কাভান শুরু থেকে খেললেও কুইন নামেন বদলি হিসেবে। কুইন ও কাভানের নানি ঢাকার মেয়ে সুলতানা আলম। সেই সূত্রে দুই ভাই বাংলাদেশি বংশোদ্ভূত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন