প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টিম জার্নালিস্ট'স-এর সদস্য ও দৈনিক জন জাগরণ-এর কুলাউড়া প্রতিনিধি কামরুজ্জামান জুয়েলের কন্যাসন্তান জন্মগ্রহণ করায় নবজাতকের সুস্থতা, দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) কুলাউড়ার স্টেশন চৌমুহনী এলাকায় টিম জার্নালিস্ট'স-এর কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টিম জার্নালিস্ট'স-এর প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেনের সভাপতিত্বে মিলাদ পরিচালনা করেন সংগঠনের সদস্য ও দৈনিক ভোরের পাতা-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি রুবেল বকস পাবেল। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য ও তালাশ বিডি লিমিটেড -এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি আহমেদ আক্তার রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের কণ্ঠ-এর প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক গণকণ্ঠ-এর জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সৈয়দ মিছবাহ উল রায়ান, দৈনিক আমাদের পত্রিকা-এর কুলাউড়া প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক জনবাণী-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক বাংলার জাগরণ-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, আরটিভির কুলাউড়া সংবাদদাতা আব্দুল জব্বার বাহার, নাগরিক টেলিভিশনের কুলাউড়া প্রতিনিধি মাহফুজুর রহমান মাহি, দৈনিক স্বদেশ বিচিত্রা মাল্টিমিডিয়ার সিলেট ব্যুরো প্রধান মনোয়ার আলম মিনার, দৈনিক স্বদেশের কণ্ঠ-এর কুলাউড়া প্রতিনিধি রেজাউল ইসলাম শাফি, দৈনিক ভোরের চেতনা-এর কুলাউড়া প্রতিনিধি তাহমিদুর রহমান, বিডি লাইন-২৪-এর পরিচালক আবরার শাহরিয়ারসহ টিম জার্নালিস্ট'স-এর অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন বলেন, ‘সন্তানের আগমন একটি পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও বরকতের বিষয়। টিম জার্নালিস্ট'স শুধু পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সদস্যদের পারিবারিক সুখ-দুঃখ ও আনন্দের মুহূর্তেও একে অপরের পাশে থাকতে চায়। নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে নেক ও আদর্শ মানুষ হিসেবে কবুল করেন এবং মা-বাবার জন্য রহমত ও শান্তির কারণ করেন।’
কন্যাসন্তানের বাবা কামরুজ্জামান জুয়েল বলেন, ‘আমার মেয়ের জন্মের আনন্দে টিম জার্নালিস্ট'স পরিবারের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজন করায় আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। সংগঠনের সকল সদস্য আমার পরিবারের আনন্দকে নিজেদের আনন্দ হিসেবে নিয়েছেন। সবার ভালোবাসা ও দোয়া আমার মেয়ের জন্য অনেক বড় পাওয়া। মহান আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ, নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন।’
এদিকে অনুষ্ঠানের শেষে কামরুজ্জামান জুয়েল টিম জার্নালিস্ট'স-এর সদস্যদের মিষ্টিমুখ করান। এ সময় সংগঠনের সদস্যরা নবজাতকের আগমনে তাকে ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে নবজাতক ও তার পরিবারের সুস্থতা, দীর্ঘায়ু, সুখ-শান্তি এবং টিম জার্নালিস্ট'স-এর সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন