প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
তিনি বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দুইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে রেজিস্ট্রার বরাবর পাঠানো পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে এই ঘোষণা দেন। তিনি জানিয়ে দেন, শিক্ষার্থীদের মাঝে কাঙ্ক্ষিত আস্থা অর্জন করতে না পারায় এবং প্রাতিষ্ঠানিক ব্যস্ততা বৃদ্ধির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিতপত্রে অধ্যাপক আমিরুল ইসলাম উল্লেখ করেন, গত ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি ছাত্র উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত ছিলেন। বর্তমানে প্রাতিষ্ঠানিক একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে তার পক্ষে এই পদের গুরুদায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, তারা ইতিমধ্যেই পদত্যাগপত্রটি হাতে পেয়েছেন। বিএনটি বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আকস্মিক এই পদত্যাগের কারণ জানতে চাইলে, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আমি সবসময় শিক্ষার্থীদের মানসিক সংকট উত্তরণে পাশে থাকার এবং তাদের প্রয়োজনীয় মনস্তাত্ত্বিক পরামর্শ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। এর আগে অনেক শিক্ষার্থীকে চরম হতাশা ও মানসিক অবসাদ থেকে ফিরিয়ে এনেছি, তারা এখন স্বাভাবিক জীবনে সুপ্রতিষ্ঠিত। এরপরও কেন শিক্ষার্থীরা এমন আত্মহননের পথ বেছে নিচ্ছে?’
তিনি আরও বলেন, ‘যেকোনো সংকটে তারা তো অন্তত একবার ছাত্র উপদেষ্টার পরামর্শ নিতে পারত! আমার মনে হয়েছে, আমি শিক্ষার্থীদের মাঝে সেই কাক্সিক্ষত আস্থা ও ভরসার জায়গা তৈরি করতে পারিনি। এই নৈতিক দায়বদ্ধতা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যস্ততা বৃদ্ধির কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে, উল্লেখ্য যে, গতকাল বুধবার (১০ জুন) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ। তার মৃত্যুর ২৪ ঘন্টা পেরোনোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন অধ্যাপক কনক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন