প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম নগরের খুলশী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগাকে (৪২) প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং দুই থেকে আড়াই শ কিশোর গ্যাং সদস্যকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিএমপির খুলশী থানার ওসি আব্দুর রহিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি বগাসহ ২১ জন জ্ঞাত এবং দুই থেকে আড়াই শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে যে, অস্ত্র মামলার কারণে এবং পাহাড়তলী কলেজের এক শিক্ষককে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ বগাকে গ্রেপ্তার করতে যায়। গ্রেপ্তার করার চেষ্টা করার সময় কিশোর গ্যাংয়ের হামলায় ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয় এবং ওসির ব্যবহৃত সরকারি গাড়িটি ভাঙচুর করে সন্ত্রাসীরা। এই পরিস্থিতিতে বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে সন্ত্রাসী বগা পালিয়ে যায়।
সিএমপির খুলশী থানার ওসি আব্দুর রহিম জানান, অভিযানের সময় বগা দূর থেকে মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে অভিযানে থাকা পুলিশ কর্মকর্তাদের নানা হুমকি প্রদান করেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একটি ভাইরাল ভিডিওতে পুলিশ কর্মকর্তা আব্দুর রহিমকে অকথ্য ভাষায় গালাগাল করতে শোনা যায়।
সম্প্রতি পহাড়তলী কলেজের এক শিক্ষককে নির্যাতনের তদন্তে বগার সম্পৃক্ততা উঠে আসে। শিক্ষককে পেটানোর ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। নতুন মামলার সঙ্গে বগার বিরুদ্ধে আগের ১৭টি মামলার মধ্যে অস্ত্র আইনে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ফলে বগার বিরুদ্ধে মামলা সংখ্যা ১৯-এ পৌঁছেছে।
এর আগে গত ৯ জুলাই বগার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পরদিন বগাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় সংগঠন।
বগার বিষয়ে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ জানান, বগা বর্তমানে দলের কোনো পদে নেই। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দল তাকে বহিষ্কার করেছে। তার কোনো অপকর্মের দায় দল নেবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন