প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। তবে ডারউইন টেস্ট জেতার আগেই টাইগাররা শীর্ষ চারে ছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের অবস্থান আরও মজবুত হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি আসরে একটি করে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এসব দলের পরে পয়েন্ট টেবিলে বাংলাদেশ অবস্থান করছে। এমনকি দুইবারের ফাইনালিস্ট ভারতও বাংলাদেশের নিচে রয়েছে।
টাইগারদের চার নম্বরে থাকার বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বলেন, "অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দক্ষিণ আফ্রিকা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে আমি আশা করছি তারা ভালো ছন্দে থাকবে, কারণ তারা বেশি দিন হয়নি চ্যাম্পিয়ন হয়েছে। তিনে নিউজিল্যান্ড এবং চার নম্বরে বাংলাদেশ। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার একটি অঘটন ঘটে, তাহলে বাংলাদেশ আরও এগোতে পারে।"
বাংলাদেশের এই রাজসিক উত্থান নিয়ে তিনি মন্তব্য করেন, "কেউই ভাবেনি বাংলাদেশ শীর্ষ চারে থাকবে। টি-টোয়েন্টিতে বিষয়টি ভিন্ন, এই ফরম্যাটে তারা সবসময়ই ভালো দল। ওয়ানডেতে অনেক অঘটন ঘটে। কিন্তু আমার মনে হয়নি তারা টেস্ট ক্রিকেটে এমন অঘটন ঘটানোর জন্য প্রস্তুত ছিল। এটা আমার ধারণা ভুল ছিল। আর এটা হতে দেখে আমি বেশ আনন্দিত।"
প্রক্রিয়া মেনে খেলা চালিয়ে গেলে তাহলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব হতে পারে জানিয়ে তিনি আরও বলেছেন, "অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। তবে যদি বাংলাদেশ বেসিক ঠিক রেখে খেলতে পারে, তাহলে কিন্তু এটি সম্ভব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন