প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীপাবলি উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারী পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’। সিনেমাটি ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তার ভক্ত-অনুরাগীরা।
এবার সিনেমাটি শুধুমাত্র প্রেক্ষাগৃহে নয়, বরং ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে উপভোগ করার সুযোগ পাচ্ছেন ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকরা। সম্প্রতি জিওস্টার এবং প্রাইম ফোকাস স্টুডিওর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, সাধারণ মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ফির অন্তর্ভুক্ত থাকবে না সিনেমাটির জন্য। তবে, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিম করতে হলে আলাদা করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, নির্মাতাদের প্রথম লক্ষ্য হল— সিনেমাটির বিশাল ক্যানভাস ও গ্র্যান্ড ভিজ্যুয়াল প্রেক্ষাগৃহের বড়পর্দাতেই তুলে ধরা। তাই দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তির মাধ্যমে দর্শকরা প্রথমে সিনেমা হলে গিয়ে এর আসল রোমাঞ্চ উপভোগ করবেন। এরপরেই আসবে ওটিটি স্ট্রিমিংয়ের সুবিধা।
এ প্রসঙ্গে জিওস্টারের চেয়ারপারসন নীতা আম্বানি মন্তব্য করেন, ‘রামায়ণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। যুগ যুগ ধরে এ কাহিনি আমাদের নীতি ও মূল্যবোধের শিক্ষা দিয়ে আসছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রতিটি কোণে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
প্রেক্ষাগৃহের সীমাবদ্ধতা তুলে ধরে সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা বলেন, আমরা বিশ্বাস করি ‘রামায়ণ’ সিনেমার অভিজ্ঞতা বড়পর্দাতেই সেরা। কিন্তু আমাদের প্রেক্ষাগৃহের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সব দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। সেই কারণে ওটিটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গৃহকোণে বসেও কেউ এ অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন