প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে আক্রমণ করেন, যখন আদালতের নির্দেশে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পান।
অভিজিৎ এক্সে (সাবেক টুইটার) এ একটি পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’
উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল সিজেপি। এ কর্মসূচির প্রেক্ষিতে পুলিশ অভিজিৎ দীপ, দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে। রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়।
সিজেপির আইনবিষয়ক প্রধানের বক্তব্য অনুযায়ী, মুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে—আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যা শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। আটকের প্রতিবাদে সংগঠনটি রোববারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে দলের।
এর আগে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হলে সেখান থেকে তাদের আটক করে পুলিশ।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন