প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ৩ নভেম্বর, ২০২৬ : সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনের উদ্দেশ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির, ট্রাফিক ইন্সপেক্টর এডমিন গৌরাঙ্গ পাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলের জন্য পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন