প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র 'রামদাস বিল'-এর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বিলে আনুষ্ঠানিকভাবে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে রহনপুর ও রাধানগর ইউনিয়নের অন্তর্গত এই রামদাস বিলে তালগাছ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাসুম। এছাড়া স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক জুলকারনাইন ও ইমরান আলী নিশান বাবু সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালগাছ রোপণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “রামদাস বিল এ অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এই স্থানটিকে আরও আকর্ষণীয় ও মনোরম করে তুলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুরো বিল এলাকায় প্রায় দেড় হাজার তালগাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”
প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই তালগাছ রোপণ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন