প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর ইজারাদারের বিরুদ্ধে বাড়তি টোল আদায়ের অভিযোগে নৌযান শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (ইউএনও) ঘেরাও করেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ শ্রমিকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালবেলা শ্রমিকরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, জামালগঞ্জ অংশে বিআইডব্লিউটিএর ইজারাদার হিসেবে দায়িত্ব পালনকারীরা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এর ফলে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলীর সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি অতিরিক্ত টোল আদায়ের বাণিজ্যে জড়িত রয়েছেন বলেও তারা জানান।
তবে অভিযুক্তদের বক্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
শ্রমিকরা অতিরিক্ত টোল আদায় বন্ধ, নির্ধারিত হারে টোল আদায় এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন