প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে চট্টগ্রামের দিকে যাত্রা করছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণের মধ্যেই সামরিক বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী সফরের শুরুতেই নগরীর রহমতগঞ্জে অবস্থিত জেএমসেন হলে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর তিনি নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে যাবেন। সেখানে বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকশ নেতা তার সাথে মতবিনিময় সভায় অংশ নিতে অপেক্ষা করছেন। এই সভায় মাঠপর্যায়ের নেতারা দলীয় চেয়ারম্যানকে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরবেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সেখানে আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সাংগঠনিক বিষয় এবং নির্বাচন সংক্রান্ত দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশা করছেন দলের নেতারা। মতবিনিময় সভা শেষে রাতেই প্রধানমন্ত্রী ঢাকা ফেরার জন্য বিমানে উঠবেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে জেএমসেন হল ও রেডিসন ব্লু এলাকায় দলের নেতাকর্মীসহ শত শত মানুষ অপেক্ষা করছেন। এই দুটি ভেন্যুতে বর্তমানে জনস্রোত দেখা যাচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সেখানে ভিড় করছেন। উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে সফর করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন