প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রেজাউল কাদির ওরফে মনির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বরিশাল জেলা কার্যালয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন দক্ষিণ আলেকান্দা এলাকায় শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়সংলগ্ন একটি চারতলা বসতবাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক রেজাউল কাদির ওরফে মনিরের দখলীয় ফ্ল্যাটের পূর্বমুখী শয়নকক্ষ থেকে একটি সিলিন্ডার আকৃতির কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় গোলাপি রঙের অ্যামফিটামিনযুক্ত ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭ গ্রাম।
আটক রেজাউল কাদির ওরফে মনির দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল কাদির এবং মাতার নাম মমতাজ বেগম।
অভিযান শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন