প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঘানা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। পরবর্তীতে, সেখান থেকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দলটির কোচ কার্লোস কুইরোজের শিষ্যরা। বাদ পড়া দুজন হলেন- সলোমন আগবাসি এবং পল রিভারসন।
বিশ্বকাপের মূল মঞ্চে তিনজন গোলরক্ষক নিয়ে যাওয়ার নিয়ম থাকায়, কোচ কার্লোস কুইরোজ অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছেন। আগবাসির ক্লাব সতীর্থ বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি এবং আয়ারল্যান্ডে খেলা জোসেফ আনংকে তিনি চূড়ান্ত স্কোয়াডের জন্য বেছে নিয়েছেন।
এদিকে, রক্ষণভাগে একটি বড় পরিবর্তন এসেছে। অভিজ্ঞ ডিফেন্ডার আলেকজান্ডার জিকুর ইনজুরির কারণে কপাল খুলেছে ডেরিক লুকাশেনের। সাইপ্রাস প্রবাসী এই সেন্ট্রাল ব্যাক গতকাল সোমবার রাতে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার ওয়েলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।
১১ জুন থেকে উত্তর আমেরিকায় পর্দা উঠতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের আগে, জ্যামাইকার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক স্টাররা। এবারের বিশ্বকাপে ‘গ্রুপ এল’-এ খেলবে ঘানা, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামা।
বিশ্বকাপে ঘানার চূড়ান্ত স্কোয়াডঃ
গোলকিপারঃ
বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং।
ডিফেন্ডারঃ
ডেরিক লুকাশেন, আব্দুল মুমিন, জোনাস আদজেতেই, গিডিয়ন মেনসাহ, বাবা রহমান, আলিডু সাইডু, কোজো পেপরাহ ওপং, জেরোম ওপোকু, মারভিন সেনায়া।
মিডফিল্ডারঃ
থমাস পার্টেই, কোয়াসি সিবো, এলিশা ওয়াসু, ক্যালেব ইয়ারেনকি, অগাস্টিন বোয়াকি।
ফরোয়ার্ডঃ
জর্ডান আইয়ু, ইনাকি উইলিয়ামস, আন্তোইন সেমেনিয়ো, ফাতাউ ইসাহাকু, কামালদিন সুলেমানা, প্রিন্স অদু কোয়াবেনা, আর্নেস্ট নুয়ামাহ, ক্রিস্টোফার বনসু বাহ, ব্র্যান্ডন থমাস-আসান্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন