প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা, যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, ন্যায়সংগত অধিকার আদায় এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক।
এ সম্মেলন সোমবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের। প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, “প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তিপ্রস্তর। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বাগ্রে শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. শামসুল আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মো. কামাল উদ্দিন।
সম্মেলনে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিকে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের যুক্তিসংগত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন