প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের জন্য সোনার পদক গলায় ঝোলানোর সুযোগ তৈরি হয়েছে। ইরাকের সুলাইমানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির (ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২) রিকার্ভ পুরুষ এবং কম্পাউন্ড নারী উভয় ইভেন্টে ফাইনালের টিকিট অর্জন করেছে বাংলাদেশি আর্চাররা।
দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কাজাখস্তান। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে পরাজিত করে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ এবং আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিরা সরাসরি ৬-০ সেট পয়েন্টে প্রতিপক্ষকে পরাজিত করেছেন।
অন্যদিকে, স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালের টিকিট পায় কাজাখস্তান। বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়। সেমিফাইনালে ২৩৩-২১৯ পয়েন্ট ব্যবধানে জয়লাভ করেন বান্না আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস এবং কুলসুম আক্তার মনিরা।
অন্য সেমিফাইনালটি ছিল ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনীর’ মতো। ফাইনালে ওঠার জন্য ইরাক-কাজাখস্তানের মূল ম্যাচটি সমানে সমান হয়ে শেষ হয়, ২১৭-২১৭ পয়েন্টে। পরে শুটঅফে ২৯-২৭ পয়েন্টে স্বাগতিকদের পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে কাজাখস্তান। মেয়েদের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন