প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে একটি মসজিদের সংলগ্ন আবাসিক এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় মসজিদ বা সেখানে উপস্থিত মুসল্লিদের কোনো সম্পৃক্ততা ছিল না। খবরটি এনডিটিভি থেকে পাওয়া গেছে।
স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) গুলির ঘটনার পর কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ)ও সেখানে উপস্থিত ছিল।
পুলিশ পরে জানায়, গোলাগুলি মসজিদের ভিতরে নয়, বরং এর পাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং এলাকা থেকে সংঘটিত হয়েছে।
পুলিশ কর্মকর্তা সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, "দুর্ভাগ্যজনকভাবে, মসজিদে তখন একটি অনুষ্ঠান চলছিল, যার বাইরের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।"
তিনি আরও উল্লেখ করেন, "বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই গোলাগুলি মসজিদে হামলার কোনো ঘটনা ছিল না।"
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করা হলেও, এটিএফ তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। গোলাগুলির কারণ বা এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন