প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কান লায়ন্স ২০২৬ উৎসবে টিকটক নতুন এজেন্টিক এআই সমাধান ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে।
নতুন এই টুলের মাধ্যমে বিজ্ঞাপনদাতা, ক্রিয়েটর এবং ব্র্যান্ডরা আরও দ্রুত কনটেন্ট এবং বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।
টিকটক জানায়, সিম্ফনি এজেন্টে এআই লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট মডারেশন ফিল্টারসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে।
দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা মাত্র কয়েক মিনিটের মধ্যে আকর্ষণীয় টিকটক বিজ্ঞাপন তৈরি করতে সক্ষম হবেন।
টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশনসের জেনারেল ম্যানেজার সাদি কান্দিল বলেন, এজেন্টিক এআই ব্র্যান্ডগুলোর জন্য সৃজনশীল কনটেন্ট তৈরি করা, দর্শকদের আগ্রহ বোঝা এবং ক্যাম্পেইনের ফলাফল মূল্যায়নকে আরও সহজভাবে সম্পন্ন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন