প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত করেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। বুধবার বিকেলে তিনি পৌরসভার বিভিন্ন অংশে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগের সময় এমপি ডাঃ আব্দুল বারী সরদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি মানুষের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরে তিনি বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে ডাঃ আব্দুল বারী সরদার উল্লেখ করেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, তাহেরপুর পৌরসভার কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সেক্রেটারি ড. ওয়ারেছ আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীরসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন