প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সাথে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হচ্ছিল। এর ধারাবাহিকতায়, ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ঘটে। একপর্যায়ে শাহিনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যান। এরপর স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মুন্নান মিয়া এই ঘটনায় অভিযুক্ত শাহিনুর রহমানের বিরুদ্ধে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকার জরিমানা প্রদান করেছেন। টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানিয়েছেন যে, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন