প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : নাগরিক সেবাকে আরও সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নতুনভাবে চালু করেছে ‘আমার কুমিল্লা’ নামক একটি নাগরিক সেবা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ সিটি করপোরেশনকে জানাতে পারবেন।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে ইউসুফ মোল্লা টিপু উল্লেখ করেন, কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের তথ্য সরাসরি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, কোনো সমস্যা বা অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। দায়িত্ব পালনে যদি কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুসিক প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি করপোরেশনের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে নগরের সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন