প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যারা গরুকে নিছক পশু হিসেবে মনে করেন, তাদের প্রতি কড়া সমালোচনা করেছেন। সম্প্রতি, তিনি উল্লেখ করেছেন যে, ভারতীয় ঐতিহ্যের মধ্যে ‘গরু মা হিসেবে’ পূজনীয়।
বিজেপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুসলিম ধর্মীয় নেতাদের উচিত তাদের অনুসারীদের সতর্ক করা, যাতে ‘গোমাতার’ প্রতি কোনো অসম্মান ঘটিত না হয়।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে গতকাল দেশটির বেশ কিছু ধর্মীয় নেতা সরব হয়েছেন। জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি এবং আরও কিছু মুসলিম সংগঠন গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেক জায়গায় এর বিরুদ্ধে বিক্ষোভও অব্যাহত রয়েছে।
গেল সোমবার, এক সরকারি অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ সেই প্রসঙ্গ সামনে তুলে ধরেন এবং বলেন, ‘মায়ের সম্মান রক্ষার ব্যাপারগুলো কোনো সন্তানকে আলাদা করে শিখিয়ে দিতে হয় না। দেশের মানুষ গরু এবং নিজের মাকে সমান শ্রদ্ধার চোখে দেখেন। যারা গরুকে পশু বলেন, তারা আসলে গো-হত্যাকেই সাপোর্ট করেন।’
তিনি আরো জানিয়েছেন, গরু আমাদের মা; সে এক প্রকার নিছক পশু নয়। যদি গোমাতাকে পশু বলে আখ্যা দেন, তাহলে বুঝতে হবে আপনারা স্বয়ং মানসিকতায় পাশবিক। গোমাতা আমাদের রাষ্ট্র মাতা এবং এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই।
এসময় আদিত্যনাথ উল্লেখ করেন, ‘আজকাল অনেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমরা বলি, গরু আমাদের মাতা। এর সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন