প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে প্রার্থনা করা হয় যাতে প্রধানমন্ত্রী ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশের পরিচালনা করতে সক্ষম হন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন। মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণের জন্যও বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা স্কেণ্ডার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা শরীফ মোস্তফা লিটু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, আব্দুস সালাম জুয়েল এবং ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম। এছাড়া, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাইন বিল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন