প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলায় চলমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট সিজন-১ ঘিরে উপজেলা ও পৌর কলেজ ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বিকেলের সময়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একটি গুরুত্বপূর্ণ খেলা শেষ হওয়ার পর এ কর্মসূচি সম্পন্ন করা হয়। এর আগে, গত রোববার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এর পর থেকে কয়েকদিন ধরে জমজমাটভাবে টুর্নামেন্টের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে খেলা শেষ হওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তাদের বক্তব্য ছিল যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসেও বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তারা আরো জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল হাওলাদার, সদস্য সচিব সাইফুল মুন্সী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শরাফাত বেপারী, কালকিনি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, কালকিনি কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন বেপারী এবং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজারুল শিকদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন