প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইরানি বার্তাসংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে আজ রাতে তাদের ওপর শক্তিশালী হামলা চালানো হয়েছে।
এই হামলাগুলোর লক্ষ্য ছিল ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা।
বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে সেন্ট্রাল কমান্ড বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন