প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট শ্রমিকনেতা শেখ মোঃ আব্দুস সোবহান। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জামালপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শ্রমিক নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন দায়িত্বে তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শেখ মোঃ আব্দুস সোবহান দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং শ্রমজীবী মানুষের কল্যাণে সাংগঠনিকভাবে কাজ করে আসছেন। তিনি ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা স্থানীয় শ্রমিক সমাজে প্রশংসিত।
তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর জামালপুর জেলার বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানান।
এ সময় শ্রমিকদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এই শ্রমিক নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানসহ বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শুভেচ্ছা আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা বলেন, শেখ মোঃ আব্দুস সোবহানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শ্রমজীবী মানুষের জন্যও গর্ব ও সম্মানের বিষয়। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং শ্রমিকদের প্রতি আন্তরিকতা জাতীয় পর্যায়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে নতুন দায়িত্বে শেখ মোঃ আব্দুস সোবহান কার্যকর ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন