প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক বয়কট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এমনটি জানিয়েছেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন যে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের মতামতকে উপেক্ষা করা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাটে আয়োজিত কৃষক সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব মন্তব্য করেন।
আখতার হোসেন আরও বলেন, এনসিপি শুরু থেকেই সরকারকে সংবিধান সংশোধন পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে বিশেষ কমিটি গঠন করেছে সংবিধান সংশোধনের জন্য। প্রচলিত পদ্ধতিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে চলমান সংকটের সমাধান না হয়ে তা আরও জটিল হয়ে উঠতে পারে।
তিনি উল্লেখ করেন, সংবিধানের সংশোধন কীভাবে হবে, সেটি গণভোটে রায় দেওয়া হয়েছে। এটি অবশ্যই সংবিধান সংশোধন পরিষদের মাধ্যমে সুরাহা করতে হবে। যদি সংবিধান সংশোধনের বিষয়গুলো সংশোধনীর মাধ্যমে করা হয়, তাহলে বাংলাদেশ যে সাংবিধানিক সংকটের মধ্যে রয়েছে, সেটি আরও ঘনীভূত হবে।
গণভোটের রায় সম্পর্কে এনসিপির এই নেতা বলেন, সরকার বিভিন্নভাবে গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা করছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন পরিষদ গঠন করে বিষয়টির সমাধান করতে হবে। অন্যথায় দেশের চলমান সাংবিধানিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
এনসিপির সদস্যসচিব বলেন, আমরা শুরু থেকেই বলেছি, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংশোধন পরিষদ গঠন করতে হবে। সরকার যদি সেই প্রক্রিয়ায় এগিয়ে আসে, তাহলে আমরা সেখানে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু প্রচলিত সংসদীয় পদ্ধতিতে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে আমরা অংশ নেব না।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন