প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী জহীর দেহেদী হাসানের ওপর সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অফিসকক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে জয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।
“উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের যথার্থ মূল্যায়ণ চাই” এই স্লোগান নিয়ে বুধবার সকালে কালাই উপজেলার এলজিইডির কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর এবং মো. সাব্বির হোসেন। এ সময় কালাই উপজেলার এলজিইডির অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতিতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, "আমাদের গ্রাম-গঞ্জে এবং শহরে নির্মাণাধীন ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাট এবং স্কুল কলেজ, মাদ্রসা দেখতে যেতে হয় তাই আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দিতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল প্রকৌশলীদের সমন্বয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন