প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্সেনালের বিরুদ্ধে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন নয়্যার। ইউরোপের সেরা এই প্রতিযোগিতায় এটি ছিল তার ১৬৫তম ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে সাবেক বায়ার্ন সতীর্থ থমাস মুলার এবং আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ডে পৌঁছালেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
অপটার তথ্য অনুযায়ী, এই ম্যাচটি খেলার মাধ্যমে নয়্যার চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৬৩টি ম্যাচ খেলেছেন। ফলে তিনি সর্বকালের তালিকায় লিওনেল মেসি ও টমাস মুলারের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন।
এই তিনজনের চেয়ে এগিয়ে রয়েছেন মাত্র দুজন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১৮৩ ম্যাচ খেলে শীর্ষস্থানে রয়েছেন, এবং ১৭৭ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন স্পেনের ইকার ক্যাসিয়াস। তারা দুজনেই রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন