প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। এতে তিনি একথাও উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে হামলার লক্ষ্য হতে পারে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে, সেতু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর।
এদিকে, ইরানের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালের আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করেছে যে, তারা মঙ্গলবার কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে, এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এছাড়া, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে।
মার্কিন হামলার প্রতিক্রিয়ায়, ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা করেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং যদি তাদের জাতীয় অবকাঠামোর ওপর আঘাত আসে, তবে ইসরায়েলকেও চরম মূল্য পরিশোধ করতে হবে।
একই সঙ্গে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারি জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের যে পরিকল্পনা ছিল, তা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সরে এসেছেন।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন